সুনামগঞ্জের ধর্মপাশায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে এই ক্যাম্পেইন আয়োজিত হয়।
এনটি চাইল্ড মারেজ অর্গানাইজেশন (এসিএমও) নামের একটি সংগঠন এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে বিভিন্ন বয়সী শিশু, কিশোরীসহ ৫০ জন নারী অংশ নেয়।
এই ক্যাম্পেইনে বাল্য বিবাহের কুফল, রাষ্ট্রীয় আইনে বাল্যবিবাহের শাস্তি, শিশু ও কিশোরীর অধিকার, শিক্ষা ও সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়।
সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির নির্বাহী সদস্য ইয়াদুল ইসলাম জিদান, লাওহে মাহফুজ শোভিন, আরোহী ইসলাম চাঁদনী, সামিয়া জামান সাড়া প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









