সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের নির্যাতন ও ছুরিকাঘাতে স্ত্রী মোছা. আতিকা খাতুন (২৮) হত্যার প্রায় এক মাস পর তাড়াশ উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আলাউদ্দিন (৪০), মো. আল আমিন (৩২), মোছা. শিউলী খাতুন (৪০), এবং তাড়াশ উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী (৪৫)।
জানা গেছে, ২৮ মে দিবাগত রাতে মোছা. আতিকার স্বামী আব্দুল্লাহ আল মামুন পারিবারিক কলহের জেরে স্ত্রীকে প্রথমে শারিরীক ও মানুষিক নির্যাতন শুরু করেন। এক পর্য্যায়ে গভীর রাতে ঘরে রাখা ধারালো ছুরি দিয়ে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এ সময় আতিকার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর থেকেই ঘাতক স্বামীসহ মামলার সকল আসামি পালিয়ে বেড়ানোর প্রায় এক মাস পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করলো।
বুধবার (২৪ জুন) তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের পর দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









