কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরো এলাকায় একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের পার্শ্ববর্তী পুকুর থেকে ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এরপর উপজেলার বাজার এলাকার বিভিন্ন ড্রেন ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমীনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামির হোসেন সাকি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









