মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে ১১৬৫ পিচ ইয়াবাসহ সিদ্দিক বেপারী(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(৩০ জুন) সকালে শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্বাস্থ্যকলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত সিদ্দিক ওই এলাকার কাদির বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সাথে জড়িত বলে স্থানীয়দের দাবী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশের টিম সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে নিজ বাড়ির মধ্যে মাটিয়ে গর্ত করে রাখা ১১৬৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় ১০/১৫ বছর ধরে সিদ্দিক মাদক ব্যবসায়ের সাথে জড়িত। গ্রামবাসী একাধিক বার সতর্ক করলেও সে মাদক ব্যবসায় থেকে ফিরে আসেনি। মঙ্গলবার তার বাড়িতে ইয়াবা আনা হয়েছে জানতে পেরে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। বাড়িতে গর্ত করে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন জানান,' ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অনেক দিন ধরেই মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









