গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে, আহত ২৫ যাত্রী আহত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস,আই নৃপেন চন্দ্র দাস জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবাগ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে নারী শিশুসহ অন্তত ২৫যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে ২০জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









