বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০জন কৃষককে রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ এবং এয়ার-ফ্লো মেশিন বিনামূল্যে বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় কৃষকদের কৃষিকাজে উদ্বুদ্ধ এবং ফলন বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
কর্মসূচির আওতায় ৩ হাজার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ-৫০জন, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ৪০ জন, মরিচ (হাইব্রিড)-২৫০ জন, রোপা আমন (উফশী)-২ হাজার ৩০০জন, শাকসবজি (উফশী ও হাইব্রিড) ও লেবু ফসলের চারা-৪০, শাকসবজি-১ হাজার বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাডভোটেক শরিফুল ইসলাম হিরাসহ যুবদল, ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কৃষকরা আশা প্রকাশ করেন, সরকারের এই ধারাবাহিক সহায়তার ফলে তারা সঠিক সময়ে ফসল বুনে লাভবান হতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









