ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদের ধলা বাজার গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে সজিব ফকির (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৪ জুলাই) র্যাব সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯২০ টাকা উদ্ধার করা হয়।
আটক সজিব ফকির ত্রিশাল থানার চর মাদাখালী (নতুনচর) গ্রামের কাশেম ফকিরের ছেলে। র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









