প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টনসহ সকল দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংস্কৃতিমনা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









