সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজ্জাক উল হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মনছের আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী, কৃষক সমবায় দলের সভাপতি জোব্বার হোসেন ফটিক এবং সদাবিক মহিলা দলের সদস্য শাপলা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা পল্লী অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় এবং সরকারের বিভিন্নমুখী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০ শ্রাবণ ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









