"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও বৃক্ষ রোপন এর মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬।
সোমবার (০৬ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পটুয়াখালী এর আয়োজনে আলোচনা সভা ও সমবায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন উদ্দীন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পটুয়াখালীর উপ পরিচালক মুহাম্মাদ হাসানুল হক মোল্লা।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তর প্রধানগন, পটুয়াখালী পল্লী উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায়ীদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাছের চারা রোপন করেন প্রধান অতিথি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সহ অন্যান্য অতিথি বৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









