বরগুনার বামনায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের অভিযোগে সিফাত গাজী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) বামনা উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের সোনাখালী গ্রামের সরদারের পোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনাখালী গ্রামের সালাম গাজীর ছেলে সিফাত গাজী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছেন—এমন অভিযোগের ভিত্তিতে বামনা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, ‘বামনা থানাকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









