সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী, মা ও ছেলে নিহত হন এবং আরও তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









