সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে নারী-পুরুষসহ ৭ জনকে বিএসএফের পুশ-ইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার কালাইরাগ সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, উপজেলার কালাইরাগের ১২৫২ মেইন পিলারের ৩৩ নং সাব-পিলারের কাউয়ারটুক সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, কালাইরাগ সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়।
তিনি আরো বলেন, এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









