বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা এলাকায় সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সেবার লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে ‘খানপুরা-৪১ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। বিমানবন্দর থানার আওতাধীন এই সংগঠনটি এলাকার বেকারত্ব দূরীকরণ ও একটি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে।
সংগঠনটির মূল লক্ষ্য হলো— হাঁস-মুরগি, মৎস্য ও গবাদিপশু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পে স্থানীয় নারী-পুরুষদের উদ্বুদ্ধ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা।
খানপুরা-৪১ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে মো. মহসিন উদ্দিন শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. তোফাজ্জল হোসেন দায়িত্ব পালন করছেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি কামরুল ইসলাম পলাশ, সহ-সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খাঁন, দপ্তর সম্পাদক মো. শাহিন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. তানভীর হাসান, প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং নির্বাহী সদস্য মো. ইব্রাহিম।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বনির্ভর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে তারা এলাকার সর্বস্তরের মানুষকে একসঙ্গে মানবিক কাজে অংশগ্রহণ করে সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









