কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঈদগাঁও থানার পুলিশ উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত মিছবাহ ওই এলাকার আবদুল হাকিমের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য কলিম উল্লাহ জানান, মিছবাহ মূলত কক্সবাজার শহরে থাকতেন। রোববার সন্ধ্যায় তিনি বাড়িতে আসেন। রাত প্রায় ৮টার দিকে তার ছোট ভাই বাড়িতে গিয়ে তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, মিছবাহ বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার পাসপোর্ট, ভিসা ও মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে।
ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









