সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে পানিতে ডুবে মিনহাজ আলী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মিনহাজ আলী ওই গ্রামের দিনমজুর জলিল মিয়ার একমাত্র ছেলে।
শিশুটির বাবা জলিল মিয়া জানান, সোমবার সকাল ১০টার পর থেকে মিনহাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









