ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ রাসেল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিমাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা । এ সময় তার ব্যবহৃত ঢাকা মেট্রো ঘ-১৪-১১০৬ নম্বরের একটি পাজেরো গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দ করা মদের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্লেমোর, টিচার্স, অ্যাবসুলেট ভদকা ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ রয়েছে।
আটক রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুদ্দিন দুলালের ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









