সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অবস্থিত 'মা জেনারেল হাসপাতাল'-এর উদ্যোগে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ই জুলাই) সলঙ্গা থানার নলকা ইউনিয়নসহ আশেপাশের এলাকার দুস্থ, অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু ও হৃদরোগসহ বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এছাড়া ক্যাম্পের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে মা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ও ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।
বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









