দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
নবাবগঞ্জের ৭১ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম। সভা পরিচালনা করেন সাবেক সেক্রেটারি রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর ও রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আনায়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি আব্দুল মান্নান, এবি পার্টির নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা আহবায়ক গোলাম মোস্তফা, যুব বিভাগের সভাপতি মো. সেলিম, বিডিপির উপজেলা সেক্রেটারী আবু কাওসার সবুজ ছাএ শিবির দিনাজপুর দক্ষিণের সেক্রেটারি সরোয়ার হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “শহীদদের ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচানায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবী জানান।”
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ৭১ মঞ্চে এসে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









