ফরিদপুরে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এডুকেশন কর্নার (পিইএমএফইসি) জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমরিয়াল হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজন সহযোগী ছিল পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ও হা-মীম গ্রুপ।
সদরপুরের চন্দ্রপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও আয়োজক প্রতিষ্ঠান পিইএমএফইসি’র সাধারন সম্পাদক এস.এম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সমকাল-এর প্রকাশক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) ফারুক ইয়া আযম, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, চাষীজীবী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এস এম শাহজাহান, সিনিয়র শিক্ষক মজিবর রহমান, আমজাদ হোসেন পলাশ, হারুনার রশীদ ও ইলিয়াস হোসেন, অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতাল ফরিদপুরের ব্যাবস্থাপনা পরিচালক মো.দেলোয়ার হোসেন ও ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি সালাহউদ্দীন খান ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিজ্ঞান উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। উত্তরপত্র মূল্যায়ন করে এ ও বি ক্যাটাগরির মোট ছয় জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









