বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা রবিবারের ফাইনালের অপেক্ষায় আছি। আমি জানি, প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার জন্য উন্মুখ।’
লেভিট আরও জানান, ট্রাম্পের উপস্থিতি এমন একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটাবে, যেটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা, নিরাপদ ও সফল বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। সেবার চেলসি ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মধ্যকার ম্যাচ শেষে ইংলিশ ক্লাবটির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









