বেনাপোল পোর্টথানা পুলিশের চালানো এক মাদক বিরোধী অভিযানে ৭১ পিস ইয়াবা ও মাদক বিক্রিয়ের নগদ টাকাসহ দুই নারী মাদকারবারী গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১৮ জুলাই ) রাতে পৌরসভাধীন কেলেরকান্দা গ্রামের বাসিন্দা ফিরোজের বাসায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ ঐ দুই নারী মাদককারবারীকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশের অভিযানের আঁচ করে মাদকব্যবসার অন্যতম সহযোগী ফিরোজ পালিয়ে যায় বলে পুলিশ সূত্র নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো বেনাপোল পোর্টথানাধীন নারয়নপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন ( ৩৮) এবং একই গ্রামের শহীদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন ( ৪৫)।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এস আই মামুন সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় মাদক ব্যবসায়ী ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ হতে ৭১ পিস ইয়াবা ও মাদকবিক্রির ১৯ হাজার ৭ শো টাকা উদ্ধারসহ ওই দুই নারী মাদকারবারীকে আটক করে। এ সংক্রান্তে এস আই মামুন শেখ বাদী হয়ে বেনাপোল পোট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন পুলিশি অভিযানে দুই মাদককারবারীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “ রবিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









