অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। এই ঐতিহাসিক ফাইনালে হারের পর মাঠের পরাজয় মেনে নিয়ে নিজের দলের ফুটবলারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
স্পেনের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে তিনি মন্তব্য করেন, ‘কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই।
আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।’
স্পেনকে কৃতিত্ব দিলেন তিনি, ‘তারা (স্পেন) আমাদের চেয়ে ভালো খেলেছে। খেলোয়াড়দের নিয়ে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। আমাদের অবশ্যই তাদেরকে প্রাপ্য স্বীকৃতি দিতে হবে। জয় এবং পরাজয় উভয় ক্ষেত্রেই আমাদের উদারতা দেখাতে হবে। আমরা দেখিয়েছি যে আমরা হারতে জানি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









