এবারের বিশ্বকাপ জুড়ে স্পেনের পোস্টে আস্থা হয়ে ছিলেন উনাই সিমন। এবার সেটির দারুণ এক স্বীকৃতিও পেয়ে গেলেন তিনি। আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতলেন চ্যাম্পিয়ন দলের এই খেলোয়াড়।
আট ম্যাচে মাত্র একটি গোল হজম করেছেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। সাতটি ম্যাচে নিজের জাল অক্ষত রাখেন তিনি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের শার্ল দে কেতেলারের গোলই ছিল টুর্নামেন্টে তার বিপক্ষে একমাত্র গোল।
আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে পেছনে ফেলে স্পেনের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে আস্থা অর্জন করেছিলেন উনাই সিমন। কোচ লুইস দে লা ফুয়েন্তের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। তার হাত ধরেই ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









