সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চাঁদপুরে ৪২২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

চাঁদপুরে ৪২২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চাঁদপুর জেলার মোট ৭০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ৭০৬টি ভোটকেন্দ্র ও ৪ হাজার ২৭৬টি ভোট বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলার আটটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বীর ব্যাটালিয়ন ও ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের প্রায় ১ হাজার সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে প্রতিটি উপজেলায় দুইটি করে বিজিবি প্লাটুন দায়িত্ব পালন করবে, যেখানে প্রতি প্লাটুনে ১৮ থেকে ২০ জন সদস্য থাকবেন। এছাড়া ভোটগ্রহণ কার্যক্রমে ৮ হাজার ৫২০ জন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য এবং ১ হাজার ৪১২ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন।

এছাড়াও র‍্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিকভাবে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় টহলে নিয়োজিত থাকবেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও মোবাইল টিমের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এদিকে গত ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও মাইকিংয়ের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আমেজ লক্ষ্য করা গেলেও কোথাও কোথাও বিচ্ছিন্ন সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফুর রহমান বলেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের সদস্যদের শরীরে বডি অন ক্যামেরা থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.