বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মূল লক্ষ্য হলো জনতা ব্যাংক পিএলসি’র নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল প্রকার ফি ও বেতন সহজে আদায় করা।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. মফিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসেই কিংবা ডিজিটাল মাধ্যমে খুব সহজেই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের সেমিস্টার ফি, বেতন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক পাওনা পরিশোধ করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন প্রক্রিয়া আরও অধিক স্বচ্ছ, আধুনিক, গতিশীল এবং ঝামেলামুক্ত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









