ময়মনসিংহের ত্রিশালে বিনামূল্যে রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস)-এর উদ্যোগে সমাজভিত্তিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে উপজেলার কাজির শিমলার দেওয়ানীয়া বাড়ির বটতলায় অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস (জাহিদ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. সাকিব আহমেদ, ডা. আশিকুর রহমান হৃদয়, ডা. তানভীর হাসান ও ডা. প্রদীপ মৌলিক।
ক্যাম্পে প্রায় দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









