দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই ) সকালে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেহা তুজ জোহরা। সভায় সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী মো. মাসুদার রহমান।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এছাড়াও কর্মশালায় জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ফাহিম সাহারিয়ার ।কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিকল্পিত ও টেকসই সড়ক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









