বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা শাখার বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিএনপি'র সিনিয়র যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব সোলায়মান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডঃ এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করে শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাসুদুল আলমকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, জহরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলম।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মাস্টার আব্দুল ওয়াহেদ ও অ্যাডভোকেট আব্দুস সালাম। এছাড়া কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমান, অ্যাডঃ ইব্রাহিম খলিল, আব্দুর রশিদ ঢালী, আবুল কাসেম মোড়ল, মো. কামরুজ্জামান, মোঃ নুরুজ্জামান, জি এম আবু ইউসুফ, আসাদ্দুজ্জামান মিঠু, আব্দুল মজিদ, আবিদ হাসান, আব্দুর রাজ্জাক, আশরাফ সরদার, ফজলুল হক, হালিমা কামরুল,মোঃ মাসুদ ও মোঃ সাহারাত হোসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









