পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুলাল মৃধা নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার টিকিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত দুলাল মৃধা ৬৮ নম্বর টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত এবং টিকিকাটা গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটককৃত দুলাল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (২৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









