ঢাকার ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের মো. রুবেলের ছেলে রনি ও মোহাম্মদ আলীর ছেলে মো. মাইন ওরফে অনিক।
স্থানীয়রা জানান, ধামরাই থেকে দ্রুতগামী একটি দশ চাকার ট্রাক কালিয়াকৈর যাওয়ার সময় শরীফবাগ ব্রিজের উত্তর পাশের ঢালে এসে পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তিন আরোহী ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই একজনের মুত্যু হয়। বাকী দুইজনকে ধামরাই সরকারী হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার এসআই নান্নু মন্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। স্বজনরা নিহতদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









