নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে শিক্ষক ইউসুফ মোটরসাইকেলে কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অটোরিকশার ধাক্কার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়ায় বাস চালকের কিছু করা সুযোগ ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









