মাদারীপুর জেলার শিবচরে দেখা মিলল বিরল শঙ্খিনী সাপের। উপজেলার কাদিরপুর বাজারে সাপটি দেখতে পান স্থানীয়রা।
শুক্রবার (১ জুলাই) রাতে বাজারের মধ্যে একটি গাছের নিচে সাপটিকে দেখতে পান বাজারের ব্যবসায়ীরা।
সাপটি গোল হয়ে গাছের নিচে ছিল। দেখতে পেয়ে স্থানীয়রা সাপটির ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। পরে খবর পেয়ে উৎসুক জনতা ভিড় জমায় সাপ দেখতে। এই এলাকায় এ ধরণের সাপ দেখা যায় না বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ‘হঠাৎ করে সাপটি দেখে ভয় পায় বাজারের লোকজন। এধরণের সাপ এই এলাকায় আগে দেখা যায়নি। এজন্য মারতে বারণ করা হয়। লোকজনের উপস্থিতি টের পেলেও সাপটি গাছে শিকড়ের মধ্যেই বসে থাকে। বাজারের পুরাতন ঘরের মধ্যে সাপটির বাসা রয়েছে বলে ধারণা করছেন তারা।’
কাদিরপুর বাজার এলাকার কাওসার মুন্সী বলেন, ‘এটি মূলত শঙ্খিনী সাপ। তবে গ্রাম্যভাষায় ‘সানকি’ সাপ বলে মানুষ চেনে। এই এলাকায় এ সাপের দেখা পাওয়া যায় না। শুক্রবার রাতে সাপটিকে দেখতে পাই আমরা। ধারণা করা হচ্ছে এখানে এই সাপ আরো আছে। সাপটিকে বর্তমানে আটকে রাখা হয়েছে। নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









