বিএনপি’র ঘোষিত কৃষি ও পরিবেশ রক্ষা কর্মসূচির ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নং কনকদিয়া ইউনিয়নের গ্রামীণ অর্থনীতি জোরদার, কৃষিকাজ সহজীকরণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত খাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জাহাঙ্গীরের নেতৃত্বে নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে খাল থেকে জমে থাকা আগাছা, কচুরিপানা ও বজ্য অপসারণ করে।
দীর্ঘদিন ধরে প্লাস্টিক বর্জ্য ও কচুরিপানায় খাল ভরাট হয়ে থাকায় পানি প্রবাহ অবরুদ্ধ হয়ে পড়েছিল। পরিচ্ছন্নতা অভিযানের ফলে খালে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে এসেছে। যা আসন্ন মৌসুমে কৃষি জমিতে প্রয়োজনীয় সেচ সুবিধা নিশ্চিত করবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ জনপদে এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









