সরকারি জমিতে থাকা চলাচলের রাস্তা নিয়ে আদালতে মনগড়া প্রতিবেদন দাখিলের প্রতিবাদে শার্শা উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মোঃ নিয়াজ মাখদুমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।
শনিবার( ৮ আগস্ট) সকালে যশোর প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন এ্যাসিল্যন্ড নিয়াজ মাখদুম অবৈধ দখলদার বা প্রভাবশালী মহলের সাথে অবৈধ গোপন যোগাযোগের মাধ্যমে সরকারের স্বার্থ এবং বৃহৎ জনস্বার্থ বিসর্জন দিয়ে প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষা চেষ্ঠায় কর্মপ্রক্রিয়া চালাচ্ছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভবেরবেড় গ্রামের মৃত শহীদুল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন,ভবেরবেড় গ্রামের সুজায়েত উল্লাহ,মর্জিনা,শাহানারা,হাকিম,সজিব, ফারহান,শেখ বিল্লালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন,জনসাধারনের চলাচলের রাস্তা সংক্রান্তে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রেরিত স্মারক নং-০৫.৪৪.৪১০০.০০৫. ২৮.০০৮.২৬ চিঠির নির্দেশ বাস্তবায়ন এ্যাসিল্যান্ডের অসহযোগীতায় আমরা ন্যায় সঙ্গত,আইন সঙ্গত,মানবিক ও মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছি। অপরদিকে এ্যাসিল্যান্ড কর্তৃক বিজ্ঞ আদালতে দাখিলকৃত প্রতিবেদনটি প্রকৃত তথ্য ও প্রমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞ আদালতের চাহিদা মোতাবেক সরকারি স্বত্ব,স্বার্থ ও তথ্য সঠিক ভাবে উপস্থাপন না করায় আমাদের ও জনসাধারনের ব্যাক্তি অধিকার ক্ষুণ্ন করার অপচেষ্ঠা চালানো হয়েছে।
উদ্দ্যেশ্য প্রণোদিত হয়েই সরকারী জমির উপর অবৈধ নির্মাণাধীন ভবন মালিক মাসুমের স্বার্থ রক্ষার চেষ্টা চালাচ্ছে এ্যাসিল্যান্ড। তার এই মনগড়া বা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন আমরা প্রত্যাখান করছি ও এর তীব্র নিন্দা জানাচ্ছি।
উল্লেখ্য বেনাপোল পৌরসভাধীন ৮৮ নং ভবেরবেড় মৌজায় ১ নং খতিয়ানের সি এস ও এস এ ২৮২ নং দাগের ৪১ শতক সরকারি জমিতে থাকা জনসাধারনের চলাচলের রাস্তা অবৈধ দখল নিয়ে ভবেড়বেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে মাসুম বহুতল ভবন নির্মাণের চেষ্ঠা চালালে স্থানীয় ৮টি পরিবারের প্রায় ৪০জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়ে।
প্রতিকারের অশায় ভুক্তভোগীরা গত ৩১ মার্চ ২০২৬ ইং তারিখে ভবন নির্মাণে বাঁধা দেওয়ায় মাসুমগং কর্তৃক হামলার বিচার ও চলাচলের রাস্তা অবমুক্তের দাবী জানিয়ে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে। একই সাথে বিজ্ঞ সিভিল জজ শার্শা আদালত যশোরে দেওয়ানী (মামলা নং- ৪০/২০২৬) মোকাদ্দামা দায়েরসহ ফৌজদারী কার্য্যবিধি আইনের ১৪৪/১৪৫/১৩৩ ধারামতে( পি-২২৬/২৬) দরখাস্ত দাখিল করেন।
এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশমত এ্যাসিল্যান্ড শার্শা কর্তৃক( স্মারকনং-৩১, ৪১৯০.০০০০৪.০০৯.২৬.৯৫০ ও ৩১. ৪৪৪১৯০.৫৩৫.০০৪.০১৩.২৬-৩২১ ও ৩১.৪৪৪১৯০.৫৩৫.০০৪. ০১৩.২৬-৩২১) প্রতিবেদন দাখিল করা হয়।
উক্ত প্রতিবেদনে নানা অসঙ্গতি ও প্রকৃত তথ্য গোপন করা হয়েছে। পাবলিক ইজমেন্ট বিদ্যমান আছে কিনা জানতে চাইলে প্রতিবেদনে তা সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দূর্নীতিগ্রস্থ এ্যাসিল্যান্ড এবং বেনাপোল ভূমি অফিসের বহু বিতর্কিত নায়েব আইয়ুব হোসেন ও অফিস সহায়ক অসীমের অনিয়মের সুষ্ঠ তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণের দাবী তুলেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









