দিনাজপুরের পার্বতীপুরে বিএনপিকে তৃণমূল পর্যায়ে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পৌর বিএনপির যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ অগাস্ট) বিকেলে পার্বতীপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পুরাতন বাজার ধানহাটি বিএনপির কার্যালয়ের সামনে এ যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বতীপুর উপজেলা ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান সিয়াম বলেন, ‘‘মহিলারাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। মাদকমুক্ত পরিবার গড়ে তুলতে হবে, এজন্য মা-বোনদেরকে সচেতন হতে হবে। আপনারাই পারেন মাদকমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে।’’
পার্বতীপুর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, সাবেক পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী ও সাবেক পৌর যুগ্ম সম্পাদক রুবিনা পারভীনসহ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









