রাজশাহী ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে। এ বছর কলেজটির ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
রোববার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বিজ্ঞপ্তিতে এ vfuতথ্য জানান রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে কলেজটির রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
এদিকে, ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া কামনা করেছে রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









