সিলেটের জৈন্তাপুর উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার কমলেও জিপিএ ৫ বৃদ্ধি পেয়েছে।
জৈন্তাপুর উপজলোর ২৫টি শিক্ষা প্রতষ্ঠিান মধ্যে মোট ১৬৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১০১৭ জন পরীক্ষায় উর্ত্তীণ হয়| পাশরে হার ৬১.৩৫%, জিপিএি-৫ পেয়েছে ২৮ জন। বিগত বছরের পাশের হার ছিল ৬৮.৩১%, জিপিএি-৫ পেয়েছিল ২৩ জন।
জৈন্তাপুর উপজেলার মাধ্যামিক অফিস সূত্রে জানা যায়, এবারের ফলাফলে জিপিএ-৫ পেয়েছে উপজেলার সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ে ৭টি, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৫টি, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩টি, রমজান রুপজান বাগের খাল একাডেমি ৩টি, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল ৩টি এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১টি। মাধ্যমিকের মধ্যে সর্বনিম্ন পাশের হারে রয়েছে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যা নিকেতন ও জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ।বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীন (ভোকেশনাল) জিপিএ-৫ পেয়েছে সারীঘাট উচ্চ বিদ্যালয়ে ১টি।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে (দাখিল) জিপিএ-৫ পেয়েছে জৈন্তা দারুছ ছুন্না জামিয়া আলিম মাদ্রাসায় ২টি ও খরিল নেজামুল ইলুম ফাজিল মাদ্রাসায় ২টি। তবে এবারের ফলাফল বিবেচনা পাশের হারে মাদ্রাসা প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









