শ্রীনগরে র্যাবের অভিযানে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার হয়েছে।
সোমবার (৯ আগস্ট) র্যাব-১০ রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাঘড়া বাজারের পূর্ব দিকে নদীর পাড় সংলগ্ন অস্থায়ী গরুর হাটের পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের গুলি উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১০’র সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস রিলিজে জানান, র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫ রাউন্ড শর্টগানের গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।পরে যাচাই করে জানা যায় উদ্ধারকৃত ৫ রাউন্ড গুলি ২০২৪ সালের ৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনার সময় পুলিশ হেফাজত থেকে লুষ্ঠিত হয়েছিল। উক্ত সংহিংস ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত লুন্ঠিত ৫ রাউন্ড শর্টগানের গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









