যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়নের ওই প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এরপর সেই পরীক্ষা স্থগিত করে ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
২৪২টি পদের বিপরীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









