বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসক নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি কে এম তামিম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক মোঃ জান্নাতীন নাঈম জীবন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান, পটুয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন এবং পটুয়াখালী পৌরসভা শাখার সভাপতি মোঃ সিফাত উল্লাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে ছাত্রশিবির নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসকের হাতে উপহার হিসেবে বই ও অন্যান্য সামগ্রী তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









