ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেশাগ্রস্থ ছেলে এখলাছের (৩০) বিরুদ্ধে।
শুক্রবার (১৪আগষ্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউপির শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেশগ্রস্থ ঘাতক ছেলে এখলাছকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
নিতহ নারীর নাম শখের বানু (৫৫)। তিনি শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী। শখের বানু গৃহিনী ছিলেন।
পুলশি ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেওয়ার জন্য ছোট ছেলের স্ত্রী ঘরে ঢুকে তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পওর থাকতে দেখেন। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদহে দখেতে পায়।
হত্যা কান্ডরে পর অভিযুক্ত এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পাশ্ববর্তী একটি মাঠ থেকে তাকে আটক করে এবং পরে তাকে পুলিশে সপোর্দ করে।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সীমান্ত এলাকার একটি মাঠ থেকে এখলাছকে আটক করে পুলিয়ে হাতে তুলে দিয়েছে।
মহশেপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মেহেদী হাসান বলনে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলশি পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









