দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৪ আগষ্ট) তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিটটির উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে বেলা ১২ টার দিকে বন্ধ হয়ে যায়।
সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ১২৫ মেগাওয়াটের ইউনিটটির দৈনিক ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো। এখান থেকে প্রতিদিন ৫০ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।
এব্যাপারে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, পানির পাম্প ড্যামেজ হওয়ার কারনে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত কাজ চলছে। এটি মেরামত শেষ হলে আশা করছি খুব অল্প সময়ের মধ্যে উৎপাদন শুরু হবে। বর্তমানে কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট উৎপাদনে রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









