দক্ষিণ বঙ্গে ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে হামের সংক্রমণ। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ নিয়ে চলতি বছরের সাড়ে সাত মাসে বরিশাল বিভাগে হাম ও এর উপসর্গে প্রাণ হারাল মোট ৫৭ জন শিশু।
সোমবার (১৭ আগষ্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ১২ হাজার ২০৭ জন শিশু-কিশোর। এর মধ্যে ১১ হাজার ৬৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিভাগে বিশেষ নজরদারি চালু রয়েছে। হাসপাতালে চিকিৎসার যেন কোনো ঘাটতি বা অবহেলা না ঘটে, সে বিষয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









