রাতে পাইপ নামে, সকালে হারিয়ে যায় পুকুর
ড্রেজারের জালে বন্দী বরিশালের কাউনিয়াবরিশাল নগরীর পরিবেশ ও প্রাণপ্রকৃতির ওপর নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে নগরীর কাউনিয়া ও আশপাশের এলাকায় চলছে পুকুর এবং নিচু জলাশয় ভরাটের এক সর্বগ্রাসী মহোৎসব। স্থানীয় প্রভাবশালীদের প্রত্যক্ষ মদদে নদীর বালু দিয়ে দিনরাত ভরাট করা হচ্ছে বছরের পর বছর টিকে থাকা প্রাকৃতিক জলাধ...