বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল, মো. সোহেল মৃধা ও আতিকুল ইসলাম লিটু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, যুবদল নেতা মো. বদরুল আহসান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. সোহাগসহ অনেকে।
সভা শেষে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তারা।
কর্মসূচিতে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









