দশমিনায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ীকে মোঃ রিয়াজ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট ) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের সদর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ হোসেন (৩৫) ওই এলাকার ফারুক বেপারির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে সাড়ে ওই স্থানে অভিযান চালিয়ে গাজা কড়াই ক্ররায় ও বিক্রয় কালে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও উদ্ধার করে জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, রিয়াজ পেশাদার মাদক ব্যবসায়ী। আগে থেকেই ওর বিরুদ্ধে অন্তত ৭ মাদক মামলা চলমান রয়েছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরেকটি মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









