পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নম্বর দৈহারী ইউনিয়নে রাস্তার পাশে বেড়ে ওঠা জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে ‘আমাদের দৈহারী’ স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২২ আগস্ট) সংগঠনটির উদ্যোগে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উড়িবুনিয়া এলাকা থেকে ৬ নং ওয়ার্ডের চিনাবুনিয়া পর্যন্ত সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কার করা হয়। স্থানীয় মানুষের চলাচলে স্বস্তি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ নং ছাত্রদলের সাবেক সভাপতি ও ‘আমাদের দৈহারী’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন ৬ নং দৈহারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন হোসেন, সদস্য সচিব রানা খলিফা, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু নিরিপেন, রিয়াজ, ফিরোজ করিমসহ সংগঠনের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ‘আমাদের দৈহারী’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম পুরো ইউনিয়নজুড়ে পর্যায়ক্রমে চলমান থাকবে। এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং সাধারণ মানুষের চলাচলের পথ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









