চুয়াডাঙ্গার বাস টার্মিনালের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) সকালে টার্মিনালের নিকটে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারিরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স অনুমান ২৫-২৬ বছর হবে। পরিচয় খোঁজার চেস্টা চলছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত যুবকের গায়ে সবুজ রঙের গেঞ্জি এবং প্যান্ট পরিহিত অবস্থায় ছিল। পায়ে স্যান্ডেলও ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









