পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ‘আমাদের দৈহারী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
গত শুক্রবার (২৮ আগস্ট) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ আল-মামুনকে সভাপতি এবং মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বাবু সুশান্ত বেপারী, মোঃ মিজানুর রহমান ও মোঃ ছাইদুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আবু বকর, মোঃ সজিব মিয়া ও মোঃ ওসমান গনি। সাংগঠনিক সম্পাদক মোঃ রানা খলিফা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মাইনুল হাসান সজিব, সহ-কোষাধ্যক্ষ মোঃ রিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আশিক আহম্মেদ, প্রচার সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক মোঃ কবির হোসেন।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ তানভীর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমীগর হোসেন এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওয়াশিম হায়দার (পলাশ) দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোঃ আশিক আহম্মেদ, মোঃ সুজন মিয়া, মোঃ নাছির উদ্দিন খলিফা, মোঃ সোহাগ, মোঃ সবুজ মিয়া, মোঃ রবিউল ইসলাম সাগর, মোঃ রাকিবুল হাসান, মোঃ সৈকত আহম্মেদ, মোঃ সুমন খলিফা, মোঃ সোহেল খলিফা, বাবু মলয় বৈদ্য, মোঃ সাগর মৃধা, মোঃ রাহাত, মোঃ আসিফ, বাবু সজল মন্ডল, মোঃ মোস্তাকিম বিল্লা, মোঃ শাকিল মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ মাইনুল হাসান, মোঃ জুয়েল, মোঃ জুনায়েদ, মোঃ কাওছার, মোঃ আবুল হোসেন, মোঃ রবিউল ইসলাম ও মোঃ নরুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি মোঃ আল-মামুন বলেন, “আমাদের দৈহারী’ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদান, পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সকল সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ‘আমাদের দৈহারী’কে একটি আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। সংগঠনের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং মানবিক মূল্যবোধকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করা হবে।”
তিনি নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম সফল করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ‘আমাদের দৈহারী’ স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০২৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









